দুধের স্বাদ ঘোলে মিটানো!!!!

দুধের স্বাদ ঘোলে মিটানো, প্রবাদটা প্রথম শুনেছি ক্লাস ৬ এ, কিন্তু কখনো মিটানোর প্রয়োজন হয় নি। কিন্তু আজ মিটাবো। যেহেতু মিটাবোই তো আসুন সবাই মিলেই মিটাই। আজ আমরা দেখবো বিশ্বের কিছু অতি দুর্লভ কিছু জিনিস, যা আমাদের অনেকেরই বাস্তবে দেখা নাও হতে পারে, চলুন আজ অন্তত ছবি হলেও দেখি।
আমরা দেখবো বিশ্বের সবচেয়ে বড় ও দামী১০ টি হীরা ।

দি মিলেনিয়াম স্টার (The Millennium Star)): এটি বিশ্বের দশম বৃহৎ হীরা। এর ওজন ২০৩.০৪ ক্যারেট । এটি যে হীরক খণ্ড থেকে কাটা হয়, সেটি উত্তোলন করা হয় কঙ্গো থেকে এবং এটির ওজন ছিল ৭৭৭ ক্যারেট। এর মূল্য এখন নির্ধারণ করা হয় নি। কিন্তু এর বিপরিতে ১০০ মিলিয়ন পাউন্ড বীমা করা হয়েছিলো…।

 

দি রেড ক্রস (The Red Cross): এটি বিশ্বের নবম বৃহৎ হীরা ।রেড ক্রস একটি হলদে কালারের হীরা, এর ওজন ২০৫.০৭ ক্যারেট। এটি যে হীরা থেকে কাটা হয়েছিলো,সেটির ওজন ৩৭৫ কারেট এবং সেটি উত্তোলন করা হয়েছিলো দক্ষিন আফ্রিকা থেকে। এটি ব্রিটিশ রেড ক্রসের কাছে সংগৃহীত আছে ।

দা বিরস্ (The De Beers):  এটি বিশ্বের ৮ম বৃহৎ হীরা। এটির ওজন ২৩৪.৬৫ ক্যারেট। এটিও দক্ষিন আফ্রিকাতে পাওয়া যায় ১৮৮৮ সালে। ১৯২৮ সালে এই হীরা দিয়ে ১টি নেকলেস বানানো হয়, এতে আছে আরো ২,৯৩০ টি হীরারটুকরা লাগানো ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নেকলেসটি এবং হীরাটি এখন কোথায় আছে কেউ জানে না।

এই হীরা দিয়ে যে নেকলেসটা বানানো হয়েছিলো সেটার ছবি দেখুন

দি জুবিলী (The Jubilee): এটি বিশ্বের ৭ম বৃহৎ হীরা। এটি একটি বর্ণহীন হীরা। এর ওজন ২৪৫.৩৫ ক্যারেট। এটি বিশ্বের একমাত্র খাঁদবিহীন হীরা। এটি জেগারফোনটিনে ১৮৯৫ সালে পাওয়া যায়। এটি এখন রানী ভিক্টোরিয়ার কাছে সংগৃহীত আছে।

দি সেন্টেনারি (The Centenary): এটি বিশ্বের ৬ষ্ঠ বৃহৎ হীরক খণ্ড। এটি ১৯৮৬ সালে প্রিমিয়ার মাইন খনি থেকে পাওয়া যায়। এর ওজন ২৭৩.৮৫ ক্যারেট। এর সত্যিকারের মূল্য এখনও ঠিক করা হয় নি। কিন্তু এর বিপরিতে ১০০ মিলিয়ন ডলারের একটি বীমা করা হয়েছিল।

দি স্পিরিট অফ দ্যা গ্রিসোগোনো (The Spirit of de Grisogono) : এটি বিশ্বের ৫ম বৃহৎ হীরা, এবং সবচেয়ে বড় কালো হীরা (black daimond), এর ওজন ৩১২.২৪ ক্যারেট। এটি একটি সাদা স্বর্ণের আংটির মধ্যে শোভা পাচ্ছে, এই আংটিতে আরো ৩৩ ক্যারেটের ৭০২ টুকরো সাদা হীরা দিয়ে সাজানো আছে। মধ্য আফ্রিকায় বানানো এই আংটিটি এখন সুইজারল্যান্ডে আছে।

দি কালিনান ২(The Cullinan II) : ৩১৭.৪০ ক্যারেট ওজনের এই হীরাটি ব্রিটেনের ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে সংগৃহীত আছে । এই কালিনান ২ পৃথিবীর ৪র্থ বৃহৎ হীরা কিন্তু এই কালিনান ২ যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেটি বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড। এটির ওজন ছিল ৩১০৬ পাউন্ড। এটির নামকরন করা হয়েছিলো Sir Thomas Cullinan এর নামে।

দি ইনকম্পারেবল (The Incomparable) : ৪০৭ ক্যারেট ওজনের এই সোনালি রঙের হীরাটি পাওয়া যায় কঙ্গোতে ১৯৮০ সালে। ৪ বছর লেগেছিল এই হীরাটির ডিজাইন করতে। এটি বিশ্বের ৩য় বৃহত্তম হীরা।

দি কালিনান ১(The Cullinan I): এই হীরাটি বিশ্বের ২য় বিহত্তম হীরক খণ্ড। এর ওজন ৫৩০.২০ ক্যারেট। এটি Star of Africa নামেও পরিচিত। এটি রাজা এডওয়ার্ডের মুকুটে লাগানো ছিল।


দি গোল্ডেন জুবিলী (The Golden Jubilee) : এটি বিশ্বের সবচেয়ে বড় হীরক খণ্ড।ের ওজন ৫৪৫.৬৭ ক্যারেট। এটি দক্ষিন আফ্রিকা থেকে সংগৃহীত হয়েছিলো। ১৯৯৭ সালে এটি থাইল্যান্ডের রাজাকে উপহার দেওয়া হয়েছিলো। এই গোল্ডেন জুবিলির আনুমানিক মূল্য ১২ মিলিয়ন ডলার।


দেখলেন তো সবাই, কত দামি জিনিস, ভালো লাগলে ধন্যবাদ। আর খারাপ লাগলে, আপনি স্বচক্ষে দেখে আসুন।

Posted on ডিসেম্বর 29, 2011, in Uncategorized. Bookmark the permalink. 2 টি মন্তব্য.

  1. helloo,. Vhalo achen…?
    Jini ato koshto kore ai information golo mention korechen tak 1ta Diamond gift kOrte ichche kOrteche,,,,

  2. kharap lagse . dekher bebosta koren .

অনুগ্রহ করে মন্তব্য দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s