নতুন বছর ও কিছু পুরনো স্মৃতি…

সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে আমার নতুন বছরের শুভ উদ্বোধন করলাম, নতুন বছরের প্রথম কাজ করতে গিয়েই বড় বিড়ম্বনার স্বীকার হলাম, প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠেই আল্লাহএর নাম নেওয়ার আগেই লেপ্পু নিয়ে ফেসবুকের নোটিফিকেশন গুলো চেক করতাম, কিন্তু সকাল বেলা লেপ্পু সুইচ অন্য করতে গিয়ে দেখি লেপ্পু অন্য হচ্ছে না, কারন লেপ্পুর চার্জ ০, নিজের মেজাজ অনেক কন্ট্রোলে রাখলাম, কারন নতুন বছর বলে কথা। তারপরে তাকালাম মোবাইলের দিকে, কিন্তু আমার প্রতি প্রকৃতির কি নির্মম পরিহাস,*২২২*৮০# ডায়াল করার পর যখন দেখা লাগল you have no bonus,তারপর যখন *২২২# এ ডায়ালের পর যখন your balance is 0.00tk দেখা লাগল তারপর তো নতুন বছরের প্রথম মেজাজটা খারাপ হয়েই গেলো। তারপর গেলাম দাঁত ব্রাশ করতে, গিয়ে দেখি পানি নাই, মোটামুটি জোড়াতালি দিয়ে এই কাজ সম্পাদন করলাম, এরপর বসলাম পুরাতন বছরের রিভিউতে, চিন্তা করলাম কেমন কাটালাম ২০১১। সারাবিশ্বের জন্যই যেহেতু একটা ঘটনাবহুল বছর গেছে, তখন পৃথিবীর সন্তান হিসেবে আমারও বছরটা ঘটনাবহুল হতে বাধ্য। আমার জন্য আমার এই বছরের টপ নিউজগুলোর মধ্যে অন্যতম হল বছরের প্রথম দিকে লেপ্পু কিনার পর ইন্টারনেট আসক্তি, বছরের মধ্য দিয়ে ফেসবুকে আসা এবং বছরের শেষের দিকে ব্লগে আসা।

বছরের শুরু থেকে অনেক গুলো প্রতারণার স্বীকার হয়েছিলাম, তার মধ্যে অন্যতম ব বছরের প্রথম ধরে চলা নিউ সেভেন ওয়ান্ডারের sms. তাদের প্রতারণায় গা ভাসিয়ে দিয়ে আমিও অনেক টাকা নষ্ট করছি, কিন্তু জাপানের ভূমিকম্পের সময় মোবাইলে যে অর্থ সাহায্য চাওয়া হয়েছিলো, সেটাকেই ভুয়া বলে উড়িয়ে দিলাম। অন্যদিকে বছরের মধ্যদিয়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান মনোরম পরিবেশের অঙ্গিকার করে, নতুন ক্যাম্পাসে ক্লাস করাতে নিয়ে যায়, কিন্তু এখানে বাসের হর্ন, ধুলাবালি যে মনোরম পরিবেশের অংশ তা জানা ছিল না। আর বছরের শেষের দিকে ফেসবুকের ভুয়া টিপাই-মুখ বাঁধ নির্মাণ বন্ধের জন্য সাইন দিতে গিয়ে প্রতারণার স্বীকার হওয়া।

আর পড়াশুনাতো মাসাল্লাহ, সারা বছর ফাঁকিবাজির চ্যাম্পিয়নশিপে অংশ নেই, ক্লাস ফাঁকি দেই । পরীক্ষার সময় হুশ হয়, এক গাদা ক্লাস লেকচার প্রিন্ট আউট নিয়ে সে গুলোকে পানি দিয়ে গুলিয়ে খাওয়া শুরু করি । আল্লাহ কোনরকম পার করে দেন। কিন্তু তিনি কিছুটা বিরক্ত হন মনে হয়! এই মেয়ের সমস্যা কি, প্রতিবার একই কান্ড! অথচ, প্রতিদিন যদি শুধু ক্লাসগুলো শুনতাম সময়মত, ক্লাস থেকে ফিরে পাঁচ মিনিট খরচ করে একটু পড়ে, নিয়মিত পড়লে বছরের শেষের এই চাপটুকু পড়তো না, রেজাল্ট এখন আল্লাহ বিশেষ দয়া দেখিয়ে দিতে হত না।

এ বছর একটা সমস্যা পিছু নেয়, তা হল কোন কাজ করার তাল উঠলে জান দিয়ে ফেলি, কিন্তু তাল চলে গেলে (ফুসসসসস……) হাওয়ায় উড়ে যায়। যেমন গত রমজানে ছিল সেমিস্টার ভেকেসন। ইচ্ছা ছিল পুরো রমজানে কমপক্ষে ২ বার শেষ কোরআন শরীফ শেষ করবো, কিন্তু কুরআন, পড়তে বসলে পাতার পর পাতা পড়ে যাই, তারপরে যখন তাল কেটে যায়, তখন দিনের পর দিন আর পড়া হয় না। পুরো রমজান মাসে ২ বার শেষ করাতো দূরে থাক ২ পারা ও পড়া শেষ হয় নি।
আবার ভার্সিটি থেকে যখন “ELEMENTARY ARABIK” বিষয়টা দেওয়া হয়, ইচ্ছা ছিল আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করবো,সাথে সাথে ইংলিশ ও। আমার উপরের ড্রয়ারে সব বই খাতার নিচে দশ পাতার মত প্রিন্ট আউট। অনেকগুলো ইংরেজি, আর অনেকগুলো আরবি শব্দ। ইংরেজি শব্দগুলোর মর্তবা হলও, ঠিক করেছিলাম, প্রতিদিন নতুন যেসব শব্দের মুখোমুখি হবো, ওগুলো লিখে রাখব। রাতে শোয়ার আগে চোখ বুলবো। শব্দগুলো এভাবে জিভের ডগায় চলে আসবে এক সময়। লিস্ট বড় হতে হতে পুরা ডিকশনারিই মনে হয় লিখে ফেলেছি। আর আরবি? কুরআন বুঝার বড় শখ হয়েছিল, ভেবেছিলাম প্রতিদিন দশটা করে শব্দ মুখস্থ করব। কিসের কি! কতদিন হলও প্রিন্ট-আউটগুলো সব কিছুর নিচে পড়ে আছে!
অনেকের জীবনে অনেক ব্যর্থতা আছে, অনেক সফলতাও আছে, তবুও সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নেই, আর মন থেকে বলি, বেচে আছি এটাইতো আমাদের অনেক বড় পাওনা, এই বছর তো আল্লাহ্‌ আমাদের অবস্থা জাপান, থাইল্যান্ড, চীনের মত করেন নি, যেখানে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মারা গেছে । হাজারো সমস্যার মধ্যেও অনেক খানি ভালোই ছিলাম।
আল্লাহ্‌ যেন এই বছরটাও আমাদের ভালো রাখেন।

Posted on জানুয়ারি 1, 2012, in Uncategorized. Bookmark the permalink. 4 টি মন্তব্য.

  1. আসসালামু’লাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন? নিশ্চয় মহান আল্লাহর রহমতে ভালই আছেন। বোন আপনি খুব ভালো লিখছেন। মাসাল্লাহ। কিন্তু বোন ১ টা বিষয় আমার বোধগম্য হচ্ছে না, আপনি একজন মুসলিম হয়ে কিভাবে সকাল ১০ টায় ঘুম থেকে উঠেন???? আর ১০ টায় ঘুম থেকে উঠে নাকি আল্লাহর নাম না নিয়ে ল্যাপটপ নিয়ে বসেন ফেসবুক নোটিফিকেশান চেক করার জন্য!!!!! আমরা যার অশেষ করুনায় বেঁচে আছি তাঁর সামান্য গুণগান করা কি আমাদের উচিত নয়??? আমাদের সকলকেই একদিন কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে সেটা কি আমরা ভুলে গেছি????? আশা করি এটাকে বিরূপ ভাবে না নিয়ে সহজ ভাবে নিবেন এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ্‌ আমদের সবাইকে হেদায়েত নসিব করুন। আমিন।।।

  2. মন্তব্য করার জন্য ধন্যবাদ,। আপনার অবগতির জন্যই বলছি, সকাল ৬ টায় উঠেই কিন্তু নামাজ পড়ি, ১ তারিখ আমার হলিডে ছিল বিধায়, আরেক দফা ঘুম দিয়েছিলাম…।

  3. শুনে ভালো লাগলো। ধন্যবাদ। ফজরের পর অবশ্য আমরা অনেকেই ঘুমাই। আমি নিজে ও ঘুমাই। মহান আল্লাহ্‌ যেন আমাদের কে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, তিনি যেন আমাদেরকে আর ও বেশি বেশি ইবাদাত করার তৌফিক এনায়েত করেন। আমিন।

  4. dairy of 2011by Miftahul Jannat Hritu

অনুগ্রহ করে মন্তব্য দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s