পাসওয়ার্ডের অতীত ও বর্তমান…

ফেসবুকে “আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার” পেজটাতে একটা পোস্ট দেখলাম তাতে লেখা ছিল বছরের সবচেয়ে কুখ্যাত বাংলা বর্ণমালা – “প”। এর স্বপক্ষে সাতটা যুক্তি তুলে ধরেছেন, কিন্তু তার মধ্যে আরও প্রধান দুটি যুক্তি তুলে ধরতে মনে হয় আডমিন মহোদয় ভুলে গেছেন, সেগুলো হল পাসওয়ার্ড ও হ্যাক, কারন এই দুটিও এই বছরের অন্যতম আলচিত সমালোচিত শব্দ, যাদেরও প্রথম শব্দ “প”। এই বছরই অন্যান্য বছরের তুলনায় বেশি অনলাইন অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং তার জন্য পাসওয়ার্ড বেশি লেগেছে এবং এই বছরই সবচেয়ে বেশি অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়েছে.

পাসওয়ার্ড কে কুখ্যাত বলার কারনে অনেকে মনঃক্ষুণ্ণ হতে পারেন কেননা পাসওয়ার্ডকে আমি কুখ্যাত বললাম কেন? কারন এই পাসওয়ার্ড টাই আমার মনে থাকে না। কিছুদিন আগে একটা জরিপে দেখলাম বিশ্বের পাসওয়ার্ডের সংখ্যা প্রায় ১৫০০ কোটির ও বেশি, এখন তো পাসওয়ার্ড ছাড়া কিছুই কল্পনা করা যায় না, আমাদের প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিরক্তিকর ব্যাংক অ্যাকাউন্ট এখন পাসওয়ার্ডের দখলে, অ্যাকাউন্ট মানেই পাসওয়ার্ড, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি? এই পাসওয়ার্ডের সিস্টেমটা এলো কোথা থেকে।

পাসওয়ার্ড সিস্টেমটা আজকালকের না, এটা প্রায় ২৭৬৫ বছর আগে পলিবিয়াস  ( 200–118 BC) নামের এক গ্রিক দার্শনিক এই পাসওয়ার্ড সিস্টেমটা আবিস্কার করেন। দেখুন  পলিবিয়াসের ছবি…

তিনি এটা প্রয়োগ করেন রোমান সেনাবাহিনীতে, রোমান সেনাবাহিনীতে তখন অনেক গুলো ইউনিট ছিল, তাই এক ইউনিটের সৈন্যরা অন্য ইউনিটের সৈন্যদের চিনত না। দলের সবার জন্য একটা সংকেত বরাদ্দ ছিল,এটা আঁকা থাকত একটা কাঠের টুকরার মধ্যে এটাই ছিল তার পাসওয়ার্ড ।আর এটা জমা থাকত দলনেতার কাছে। তাই যখন সৈন্যরা অন্য ইউনিটে ট্র্যান্সফার হত বা কোন বার্তা নিয়ে যেত তখন তারা ইউনিটের দলনেতার কাছ থেকে তার জন্য বরাদ্দকৃত টুকরাটা নিয়ে যেত এবং অন্য ইউনিটের দলনেতার কাছে জমা দিত, আর এই টুকরা ছাড়া কেউ ওকে দলে ধুকতে দেয় না, অথবা ওর কথা বিশ্বাস করে না । এটাই ছিল পাসওয়ার্ডের প্রথম ইতিহাস। আধুনিক যুগে প্রথম পাসওয়ার্ডের ব্যাবহার শুরু করে আমেরিকান বিমান বাহিনী ১৯৪৪ সালের দিকে। তাদের দুটি বিমান চালানোর সময় ও প্যারাসুট দিয়ে লাফ দেওয়ার সময় “cricket” নামের একটা ডিভাইস ব্যাবহার করত পাসওয়ার্ড দেওয়ার জন্য। কম্পিউটার সিস্টেমে প্রথম পাসওয়ার্ড ব্যাবহার করে MIT(Massachusetts Institute of Technology) ১৯৬১ সালের দিকে, কম্পিউটারে প্রথম লগইন প্রোগ্রামটা আবিস্কার করেন Robert Morris ১৯৭৮ সালে।

দেখুন   Robert Morris এর ছবি।।

এর পর থেকে পাসওয়ার্ড সিস্টেমটা আর থেমে থাকে নি, দেখতে দেখতে আমদের জীবনের একটা অপরিহার্য অংশে পরিনত হয়েছে.. শেষ করছি এই কথা দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেফ আছে তো, না চলে গেছে কোন হ্যাকারের কাছে…।

সবাই সুস্থ থাকবেন এবং পাসওয়ার্ডের মত নিজেকেও নিরাপদ রাখবেন…

Posted on জানুয়ারি 3, 2012, in Uncategorized. Bookmark the permalink. 2 টি মন্তব্য.

  1. hmm…good post

  2. janlam

অনুগ্রহ করে মন্তব্য দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s