Daily Archives: জানুয়ারি 6, 2012

ছায়া…একটি ছবি ব্লগ

Read the rest of this entry

শক্তি-পানীয় ও আত্মহত্যা

ছোটবেলা থেকে একটা বিষয়ে আমার কনফিউশন ছিল, এবং সেটা এখনও বিদ্যমান । আমি যখন একটা লোহাকে দিয়ে বলি যদি এটা কোমল ও নরম কেউ যেমন টা বিশ্বাস করবেন না, তেমনি কেউ যদি কোকাকোলাকে কোমল পানীয় বলে যদি গলা ফাটিয়ে ফেলেন তবুও আমি বিশ্বাস করতে পারবো না যে এটি আদৌ কোমল কিনা । কেননা এই কোকাকোলা খেয়ে কখনও আমার কোমল মনে হয় নি, কারন মানুষ কোন বৈশিষ্ট্যের কারনে এই পানীয় গুলোকে কোমল বলে তাই এখনও আমার বোধগম্য না।
আবার ইদানিং কোমল পানীয়ের জায়গাটাতে মোটামুটি নেড়েচড়ে বসেছে এনার্জি ড্রিঙ্কস নামে আর একটা তথাকথিত কোমল পানীয়। মনে পড়ে ছোটবেলায় সার্ক এনার্জি ড্রিঙ্কসের বিজ্ঞাপন দেখে অনেকদিন বায়নার পর আম্মু ৩৫ টাকা দিয়ে একটা কিনে দিয়ে ছিল, কিনে আনার পরে প্রায় ৩০ মিনিট ধরে শুধু খাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, কেমন জানি হবে, কেমন জানি শক্তি হবে ইত্যাদি ইত্যাদি…
 কিন্তু প্রথম চুমুক দেওয়ার পরে শক্তি হওয়া তো দুরের কথা, সারাদিন যা কিছু খেলাম সব বমি আকারে বের হয়ে গেলো, এর পর থেকে  ৭ বছর এই কোমল জিনিস টা খাওয়ার চেষ্টা করি নাই। Read the rest of this entry

লোগো

ছোটবেলা থেকেই বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের লোগোর প্রতি একটা আকর্ষণ ছিল, চিন্তা করতাম কিভাবে যেন বানায়। অনেক সময় ভাবতাম আমার নিজের যদি একটা লোগো থাকত। কিন্তু বড় হওয়ার পর ইচ্ছাটাও আর থাকলো না, কিন্তু থেকে গেলো লোগোর প্রতি সে আকর্ষণ, কিছুতেই উৎঘাটন করতে পারলাম না লোগোর রহস্য, কিভাবে লিখা হয় এই লোগোগুলো, কিছুদিন আগে জানতে পারলাম এগুল সব ফ্রন্টের কারসাজি, বিভিন্ন বড় কোম্পানি গুলো তাদের প্রোডাক্টের লোগোর জন্য নির্দিষ্ট ফ্রন্ট বানায়, এই ফ্রন্টগুলো ট্রেডমার্কও করা থাকে, আর এই ফ্রন্ট গুলো সাধারনত পাওয়া যায় না। কিন্তু আজ আমি আপনাদের এনেছি কিছু জনপ্রিয় টেকনোলজি কোম্পানি যেমন এপল,ফেসবুক, ফ্লিকার, গুগল, নোকিয়া, সনি এরিক্সন, টেকওরনি, টুইটার, ইয়াহু, ইউটিউব এর লোগোর ফ্রন্টের বান্ডেল প্যাক। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…।