Daily Archives: জানুয়ারি 7, 2012

“আত্মসম্মানের ঝুলে থাকা”

গত বছরের এমনি এক দিনের এমনই এক সময়ে প্রথম ফেলানিকে চিনা, দেখলাম  বিএসএফ নামে কিছু নরপশু তাকে মেরে কাঁটাতারের মধ্যে  ঝুলিয়ে রেখেছিলো। 

কিন্তু তার পর আমাদের সরকার এটার কোন প্রতিবাদই করল না, শুধু নামমাত্র পতাকা বৈঠক করে বন্ধুত্বটাকে পাকা পোক্ত করে। ঠিক আছে যারা মানুষ নামের অমানুষ তাদের কাছে সব মৃত্যুই সমান, কে মারল, কেন মরলো, কিভাবে মরল সেটার মূল্যায়ন প্রকৃতি করে না। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের নৈতিকতা, বিবেকের কাছে সব মৃত্যুই সমান নয়। কোনো কোনো মৃত্যুর কারণ ব্যক্তি, কোনো মৃত্যুর কারণ রাষ্ট্র। তেমনি ফেলানি রাষ্ট্রীয় হত্যার স্বীকার। তার বয়স এবং মৃত্যুর পরিস্থিতি পাথরের মতো ভারী হয়ে চেপে বসে আমাদের মনে। কতটুকুই বয়স হয়েছে তার, কতটুকুই বা দেখেছে জীবনটাকে। Read the rest of this entry