বামহাতিদের গর্ব ও একটা টিপস
ছোটবেলা থেকে নিজেকে প্রতিবন্ধী মনে করতাম, কারন আমার ডান হাতে তেমন শক্তি নেই, আমার সব শক্তি বামহাতে, স্বভাবতই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। স্কুল, কলেজে তেমন কোনো সমস্যা হয় নি, কিন্তু সমস্যা শুরু হয় ভার্সিটিতে এসে। কারন স্কুল কলেজে ছিল বড় টেবিল, কিন্তু ভার্সিটিতে এসে টেবিল হল সিঙ্গেল,এবং বেশিরভাগ টেবিল হল ডানহাতিদের জন্য, কিছু বামহাতি টেবিল থাকলেও দরকারের সময় তা পাওয়া যায় না, অন্তত আমি পাই নি। আমার মত এমন অনেকেই আছেন যারা এমন সমস্যার স্বীকার হয়েছেন।
পৃথিবীতে আমাদের মত বামহাতিদের সংখাও কম নয়। আমাদের এই গ্রহে প্রায় ৭০ কোটি মানুষ বামহাতি। তাই বলে আমরা প্রতিবন্ধী নই। মানুষ কেন বাম-হাতি হয় এর একটা ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। মানুষের বা-হাতি হওয়ার জন্য বিজ্ঞানীরা একটা জিনকে দায়ী করেছেন। আর এই জিনের কারনেই পরিবারের এক বা একাধিক সন্তান বাহাতি হয়ে জন্ম নেয়।
আর চিকিৎসা বিজ্ঞানীরা অন্যভাবে এরব্যাখ্যা দিয়েছেন, তারা বলেন, মানুষের মস্তিস্ক প্রধানত দুই ভাগে বিভক্ত, মানুষের ডান হাত নিয়ন্ত্রন করে মস্তিস্কের বাম অংশ এবং বাম হাত নিয়ন্ত্রন করে মস্তিস্কের ডান অংশ। ডান হাত নিয়ন্ত্রন কারি মস্তিস্কের বাম অংশ সাধারনত কথা, চিন্তাধারা, লেখা, যৌক্তিক কার্যাবলী এবং গণিত ও বিজ্ঞানের বিষয় গুলো নিয়ন্ত্রন করে, একে লিনিয়ার থিংকিং মোড বলে । অন্যদিকে বাম হাত নিয়ন্ত্রনকারী মস্তিস্কের ডান অংশ সংগীত, শিল্পকলা, উদ্ভাবনী শক্তি, উপলব্ধি ক্ষমতা, আবেগ আর বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে, এটি হলিস্টিক থিংকিং মোড নামে পরিচিত। তাই যারা বামহাতি তাদের ডান মস্তিস্ক বেশি সচল থাকার কারনে তারা একটু বেশি সৃজনশীল, দূরদৃষ্টিসম্পন্ন আর কিছুটা চিন্তাশীল স্বভাবের হয়ে থাকে । বাম-হাতিরা সংখ্যায় ডান-হাতিদের চেয়ে কম হলেও তাদের কৃতিত্বের পরিসংখ্যান দেখলে ডান-হাতিরা ঈর্ষান্বিত হতে পারেন।
এখন আমরা দেখবো পৃথিবীর এমন কিছু বিখ্যাত মানুষ যারাও বা হাতি ছিলেন।
ক্রিকেটারঃ এলান বোর্ডার, গ্যারি সোবার্স, ব্রাইন লারা, ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়া, সৌরভ গাঙ্গুলী, সাকিব আল হাসান।
ফুটবলারঃ পেলে, ম্যারাডোনা, রোমারিও, হুগো স্যানচেজ।
টেনিসঃ রাফায়েল নাদাল, টেনিস খেলার ডেভিস কাপের প্রতিষ্ঠাতা ডেভিস।
লেখকঃ জেমস বাল্ডউইন, বেট বাউয়েন, পেটার বেনচিলি, এইচ জি ওয়েলস, সি ওয়ার্নার,সাংবাদিক ব্যারি ও বর্ডার।
মিউজিশিয়ানঃ ডেভিড বার্নি, রবার্ট প্লান্ট, মেরি মেলিনসন, পল সিমন, ম্যালিসা ম্যানচেস্টার, আলবার্ট কিং, পল উইলিয়ামস, লেনি হোয়াইট, টেনি টেম, কোলি পর্টার, জর্জ মাইকেল
চিত্রশিল্পীঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি, রেপিহেল, নেইম্যান, পল কেলি।
অভিনয়ঃ জন উডয়ার্ড, জন এডামস, হ্যারি এন্ডারসন, অমিতাভ বচ্চন, রবার্ট ব্লাক, জর্জ বার্নস, চার্লি চ্যাপলিন, জর্জ গোবেল, টম ক্রুজ, ডেভিসন, ম্যাট ডিলন, এনজেলিনা জোলি, নিকোল কিডম্যান, শার্লি জোনস, রোডি ভ্যালি, জেমস ক্যামেরুন, রেক্স হ্যারিসন।
রাজনিতিবিদঃ জেমস গারফেল্ড, হার্ভাট হোভার, হ্যারি ট্রুম্যান, জেরাল্ড ফোর্ড, রোনাল্ড রিগান, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ,বারাক ওবামা, কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্চামিন নেতানিয়াহু ও ইহুদ ওলমার্ট, মার্কিন প্রেসিডেন্ট রিগানের পুত্র রন রিগান,বালক স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড পাওয়েল ।
বিজ্ঞানীঃ বিজ্ঞানী আইনস্টাইন, এরিস্টটল, মহাকাশচারী নীল আর্মস্ট্রং।
রাজা-রানী শাসকঃ ফরাসি রাজকুমারী জোয়ান অব আর্ক, মিশরের দ্বিতীয় রামশীশ, রোমান সম্রাট তাবরুজ, আলেকজান্ডার দি গ্রেট, রোমান জেনারেল জুলিয়াস সিজার, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, ব্রিটেনের রাজা দ্বিতীয় ও ষষ্ঠ জর্জ, ব্রিটেনের প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম, , সার্জন মার্ক সিলভার, হেলেন কিলার।
এতো বিখ্যাত মানুষের তালিকা দেখে মনে করতে পারেন পুরো পৃথিবীটাই নিয়ন্ত্রন করছে বামহাতিরা।
যতই বিখ্যাত হোক না কেন বাম হাতি হওয়াটা বিরাট একটা সমস্যার কারন হয় যারা কম্পিউটার ব্যাবহার করেন তাদের জন্য, সমস্যাটি খুব বড় নয় এটি কিন্তু বিরক্তকর। বাম হাত দিয়ে মাউস ঘুরানো খুব একটা কঠিন না হলেও সমস্যা দেখা দেয় বাটনদুটো ক্লিক করার ক্ষেত্রে। যারা ডানহাতি তারা তর্জনী দিয়ে লেফট ক্লিক এবং মধ্যমা দিয়ে রাইট ক্লিক করে। কিন্তু আমরা যারা বামহাতি, তাদের জন্য বিষয়টা দাঁড়ায় উল্টো, এটা মাঝে মাঝে বিভ্রান্তির কারনও হয়া দাড়ায়। এখন আমরা যারা ডানহাতিদের মত তর্জনী দিয়ে লেফট ক্লিক এবং মধ্যমা দিয়ে রাইট ক্লিক করতে চাই, তাদের জন্য ছোট একটা টিপস।
মাউসকে বাম হাতি উপযোগী করার জন্য প্রথমে control panel এ গিয়ে তারপর Mouse এ প্রবেশ করবেন তারপর button configaration এ ক্লিক করলেই আপনার মাউস বাম হাতের উপযোগী হয়ে যাবে।
নিচে দুইটি স্ক্রীন সট দেওয়া হল…
সকল বামহাতিদের সাথে সাথে ডানহাতিরাও ভালো থাকবেন…
Posted on জানুয়ারি 10, 2012, in Uncategorized. Bookmark the permalink. 5 টি মন্তব্য.






দারুণ তো বিষয়টি!!
dol vari korlen ??? dorker nai hat hate hok dan hok bam
Reblogged this on Zannat-Dokht.
সেদিন একটা ইগনোবেল এর একটা রিসার্চে দেখলাম একজন গবেষক পুরোনো কিছু ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বের করেছেন ব্রিটেনে গত ১০০ বছরে বামহাতিদের সংখ্যা ৩০% কমে গেছে…
এই কমে যাওয়ার কারণ হিসেবে ঐ গবেষক দায়ী করেছেন শিক্ষা আর শিল্প বিপ্লবকে :O তার যুক্তি, শিক্ষার উপকরন আর ফ্যাকটরির যন্ত্রাংশ ডানহাতিদের অনুযায়ী বানানোর কারণেই নাকি বামহাতিদের সংখ্যা এভাবে কমে যাচ্ছে
আরও একটা তথ্য দেই, শুনেছি মাদ্রাসাতে নাকি বামহাতিদের আঙ্গুলে পিটিয়ে ডানহাতে লেখা অভ্যাস করানো হয় (কারণ কলম পবিত্র জিনিষ আর বামহাত অপবিত্র)
ভালো লাগলো পোস্টটা, লাইক
এমন হবে কেন?? হাত তো হাতই। বামহাতিদের প্রতি এমন ৈষম্য মানি না… মানবো না…।