“২০১১ সাল ও দশটি কান্না”
২০১১ সাল গেলো, জানি সকলেরই অনেক ভালো কেটেছিলো । কিন্তু বাংলাদেশের সময়টা তেমন একটা সুবিধার কাটে নি, আজ লিখবো ২০১১ সালের ঘটে যাওয়া দশটি হৃদয়বিদারক ঘটনা, চলুন দেখি।
ঘটনা ১: এই বছরে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটা ঘটেছিলো। বাংলাদেশের এমন কোন পাষাণ মানুষ নেই, যে ঘটনাটা শুনে বা দেখে চোখের কোনে জল আসে নি, গত ১১ জুলাই শুধুমাত্র চালকের অবহেলার ফল একটা মর্মান্তিক দুর্ঘটনার কারনে অকালে ৪৭ টি প্রান অকালে ঝরে যায়। আরো মর্মান্তিক এটা যে ,”শুধুমাত্র আইনিসিমাবদ্ধতার কারনে এই দুর্ঘটনার নায়ক ‘মফিজ’এর মাত্র ৫ বছরের জেল হয়েছিলো।
ঘটনা ২ : বছরের প্রথম দিকে যে ঘটনা বাংলাদেশের সকল মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিলো, তা হল সীমান্তে ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা। গত বছরের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায়, আটকে যাওয়ার পর সে চিৎকার দিলে, বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ এরকম কাঁটাতারে ঝুলে থাকে। পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে বসবাস করা ১৪ বছরের ফেলানি বাড়িতে ফিরছিল বিয়ের পিঁড়িতে বসবে বলে। কিন্তু লাল শাড়ি পরে শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না ফেলানির, লাল জামা পরে লাশ হয়ে ঝুলে থাকতে হল কাঁটাতারের জালে ।
ঘটনা ৩ :ভাগ্য-নির্ধারণের রাতে ভাগ্যের সমাপ্তি টানতে হল ৬ ছাত্রের, সাভারের আমিনবাজারে ডাকাত-সন্দেহে গণপিটুনিতে ৬ জন ছাত্রকে ফেলল নিষ্ঠুর মানুষরা। মানুষের মনুষ্যত্ব যে কতটা নিচে নেমে যাচ্ছে তা এই ঘটনা দ্বারা আরেকবার তা প্রমান হল ।
ঘটনা ৪: এই ছেলেটিকে দেখে মনে হয় কোন স্বাভাবিক মানুষ বলবে না ও ডাকাত। কিন্তু এই ষোল বছরের ছেলেটিকে পুলিশ ডাকাত সাজিয়ে মানুষের হাতে মারালো। নয়াখালিতে ঘটা এই ঘটনাটি ২০১১ সালের হৃদয়বিদারক ঘটনাগুলোর মধ্যে অন্যতম।
ঘটনা ৫: সারা বছর ধরেই আলোচিত মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুরের উপর অমানুষিক নির্যাতন। সদা হাস্যজ্জোল এই গুনী মানুষটির উপর অমানুষিক নির্যাতন করে তার চোখদুটি অন্ধ করেছিল তার স্বামী।
ঘটনা ৬: গত বছরের ২৩ মার্চ, রাবের হাতে গুলিবিদ্ধ হয়ে একটা পা হারিয়েছিল ঝালকাঠির নিরপরাধ কলেজ-ছাত্র লিমন হোসেন। সারা বছর অনেক লেখালিখি, কান্নাকাটি, আন্দোলনের পর সরকার থেকে তাকে একটা কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছিলো কিন্ত লিমনের উপর যে অন্যায় করা হয়েছিলো, তার কি কোন বিচার করেছে সরকার।
ঘটনা ৭: স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছিল তার মধ্যে অন্যতম হল বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনিরের মর্মান্তিক মৃত্যু। তাও বার সড়ক দুর্ঘটনায়, বাংলাদেশের এই ক্ষতি কখনো পুরন হবার নয়।
ঘটনা ৮: গত জুলাই মাসে পুলিশের নির্যাতনের স্বীকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের। তাকে শুধুমাত্র সন্দেহের বশে পুলিশ ডাকাত বলে গ্রেপ্তার করে এবং কারাগারে নিয়ে নির্যাতনের এক পর্যায়ে পুলিশ চাপাতি দিয়ে কাদেরের বাম পা জখম করে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ।
ঘটনা ৯: সারাক্ষণ হাসিমুখ ক্লোজআপ 1 তারকা আবিদ সারা সংস্কৃতি অঙ্গনটাকে কাঁদিয়ে সমুদ্রে হারিয়ে গেলেন অকালে। এমন অভাব কখনো পুরন হবার নয়।
ঘটনা ১০:ফেসবুকে অনেকেই ছবিটা দেখেছেন, কেউকি বলতে পারবেন এই দুটো শিশুকে মানুষগুলো মারছে কেনও?
ছবির শিশু দুটি কোন এক গৃহস্থের রান্নাঘর থেকে ভাত চুরি করতে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পর জনতা তাদের মারধোর করে। ঘটনাটা ঘটেছে ঢাকার লালবাঘ এলাকায়। এ কেমন সমাজ যেখানে শিশুদের ভাত চুরি করতে হয়?? আবার সেই ক্ষুধার্ত শিশুকে ভাত চুরির দায়ে গণধোলাইয়ের স্বীকার হতে হয়?
Posted on জানুয়ারি 10, 2012, in Uncategorized. Bookmark the permalink. 3 টি মন্তব্য.











selfish people.They don’t think for others. Bad society . . . .
সবকটি ঘটনাই পড়লাম কিন্তু শেষের এই ভাত চুরির দায়ে যে শিশু দুইটিকে মার ধড় করা হচ্ছে তা পড়ে মন্তব্য না করে আর পারলাম না। সত্যিই এ ধরনের ঘটনা আমাদের সমাজের জন্য খুবই দুঃখজনক।
মন্তব্য nisproyojon