বিশ্বরেকর্ড ও বাংলাদেশ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখানোতে অন্যান্য দেশের মত বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশের মানুষ তাদের দেশমাতাকে নিরাশ করে নি, অনেকবারই বাংলাদেশের মাথায় রেকর্ডের মুকুট পরিয়েছে। রেকর্ডগুলো কিছু ভালো, কিছু আবার খারাপ। ভালো হোক খারাপ হোক, রেকর্ড তো রেকর্ডই। চলুন দেখি কি কি রেকর্ড করেছে বাঙালি জাতি।

  • ভাষার জন্য জীবন দানে রেকর্ডঃ ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দান, কোন দেশই এমনটা করতে পারে নি। এটা বাংলাদেশের একটা অপ্রতিদন্ধি রেকর্ড।
  • এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা : আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করে নিজের নাম সহ বাংলাদেশের নামও উঠিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়াটসন।
  •  সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন : খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতেবানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা।
  •  সর্বাধিক ঘনত্বের দেশ : বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ। বিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না।
  • হাত ধোয়ার রেকর্ড : ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।
  •  সবচেয়ে বড় মানবশিকল : ২০০৮ সালে  টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করা হয়েছিলো।
  • এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে : নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।
  • সবচেয়ে পাতলা জাতি : আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০ দশমিক ৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজি। বিএমআই  সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে পাতলা জাতি।
  • সবচেয়ে বড় শিলা : ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের। বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ।
  • সবচেয়ে বড় উপসাগর : বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর।
  • বিশ্বের সবচেয়ে বড় ব্যাট : বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এইব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন।
  • টেবিল টেনিসে বিশ্বরেকর্ড : আমাদের দেশের জোবেরা রহমান লীনুজাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে।
  • একক এ্যালবামের বিশ্বরেকর্ডঃ বাংলাদেশের দুই কণ্ঠশিল্পী  মমতাজ ও ইভা রহমান যথাক্রমে একক অডিও ও ভিডিও অ্যালবাম রিলিজের রেকর্ড করেছেন।।
  • সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি।

সবাই ভালো থাকবেন…

Posted on জানুয়ারি 11, 2012, in Uncategorized. Bookmark the permalink. 3 টি মন্তব্য.

  1. কিছু আগে থেকে জানা ছিল আর কিছু নতুন জানলাম এখন। সুন্দর পোষ্ট!

    • ধন্যবাদ

  2. ojana kiso janlam aber kiso manlam na.

    jmon
    সবচেয়ে পাতলা জাতি : আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০ দশমিক ৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজি। বিএমআই সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে পাতলা জাতি। ki vabe sombob?

অনুগ্রহ করে মন্তব্য দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s