চন্দ্রকথা ও একটি সৌভাগ্য…
একটা গল্প দিয়ে শুরু করি, সূর্য আর চাঁদ ছিল স্বামী-স্ত্রী, একবার কোন কারনে ঝগড়া হয়ে চাঁদ ও সূর্যের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, তারা আলাদা হয়ে যায়, কিছুদিন এভাবে যাওয়ার পরে যখন চাঁদ যখন চিন্তা করল সূর্যের কাছ থেকে তো তার কাবিনের টাকা তো আনা হয় নি, তখন সূর্যের কাছে চাঁদ টাকা আনতে গেলে সূর্য টাকা দিতে অস্বীকৃতি জানায়, চাঁদ ও হাল ছেড়ে দেওয়ার পাত্রি নয়, সে আল্লাহের কাছে গিয়ে মামলা করে, এবং আল্লাহ্ রায় দেয় যে, সূর্য ও চন্দ্রের কখনো দেখা হবে না, এবং সূর্য কাবিনের টাকার বদলে সারা জীবন আলো দিয়ে যাবে…… এমনই অনেক সুন্দর গল্প শুনে অনেকেই ছোটবেলা ঘুমিয়েছেন, আমিও কম যাই নি, কতবার চাঁদের টিপ কপালে দিয়ে অনেকবার ঘুমিয়েছি তার হিসেব নেই,তারপর আবার ক্লাস সিক্সো,র বাংলা বই সমিপে যখন জানতে পারলাম মানুষ চাঁদে গিয়েছে, অবাক হওয়া ছাড়া আর বেশি কিছু হতে পারলাম না,একটু বড় হয়ে বিটিভির মুভি অব দ্যা উইকে দেখলাম APOLLO 11 মুভিটি, সেখানেও দেখলাম পুরো ঘটনাটি। কতটুকু সৌভাগ্যবান হলে মানুষ চাঁদে যেতে পারে, মানুষ বিভিন্ন সময় অনেকবার চাঁদে গিয়েছিলো, কিন্তু চাঁদে হাটার সৌভাগ্য খুব বেশি জনের হয় নি, মাত্র ১২ জনের, চিন্তা করে দেখেন মাত্র ১২ জনের, কতটা সৌভাগ্য উনাদের, আসুন উনাদের পরিচয় গুলো জেনে আমরাও একটু সৌভাগ্যবান হই।
1. Neil Armstrong
চাঁদের বুকে প্রথম মানুষ Neil Armstrong জন্মগ্রহণ করেন ১৯৩০ইং সালের ৫ই আগস্টে। Apollo 11 অভিযানে ১৯৬৯ সালের ২১শে জুলাই তিনি চাঁদে পাঁ রাখেন। সে সময় তার বয়স ছিলো ৩৮বছর ১১মাস ১৫দিন। তিনি সেই সময় নাসায় কর্মরত ছিলেন।
চাঁদে হেঁটেছেন যারা তাদের মাঝে দ্বিতীয় ব্যাক্তি Edwin “Buzz” Aldrin জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২০শে জানুয়ারী। তিনিও Apollo 11 অভিযানে ১৯৬৯ সালের ২১শে জুলাই Neil Armstrong এর পরেই চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিলো ৩৯বছর ৬মাস ০দিন। তিনি সেই সময় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
চাঁদের বুকে তৃতীয় মানব Charles (Pete) Conrad জন্মগ্রহণ করেন ১৯৩০ইং সালের ২রা জুন। Apollo 12 অভিযানে ১৯৬৯ সালের ১৯শে ও ২০শে নভেম্বর তিনি চাঁদে পাঁ রাখেন। সে সময় তার বয়স ছিলো ৩৯বছর ৫মাস ১৭দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালের জুলাই মাসের ৮ তারিখে তিনি মারা যান।
চতুর্থ মানব যিনি চাঁদে হেঁটেছেন তিনি Alan Bean। জন্মগ্রহন করেন ১৫ই মার্চ ১৯৩২ সালের। Apollo 12 অভিযানে ১৯৬৯ সালের ১৯শে ও ২০শে নভেম্বর তিনি চাঁদে পাঁ রাখেন। সে সময় তার বয়স ছিলো ৩৭বছর ৮মাস ৪দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
চাঁদের বুকে পঞ্চম মানব Alan Shepard জন্মগ্রহণ করেন ১৯২৩ সালের ১৮ই নভেম্বর। Apollo 14 অভিযানে ১৯৭১ সালের ৫ই ও ৬ই ফেব্রুয়ারীতে তিনি চাঁদে পাঁ রাখেন। সে সময় তার বয়স ছিলো ৪৭বছর ২মাস ১৮দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের জুলাই মাসের ২১ তারিখে তিনি মারা যান।
চাঁদের বুকে ষষ্ঠ মানব Edgar Mitchell তিনি জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ১৭ই সেপ্টেম্বর। Apollo 14 অভিযানে ১৯৭১ সালের ৫ই ও ৬ই ফেব্রুয়ারীতে তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিলো ৪০বছর ৪মাস ১৯দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
সপ্তম ব্যাক্তি হিসেবে চাঁদে পা রাখেন David Scott। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ১৭ই মার্চ। Apollo 15 অভিযানে ১৯৭১ সালের ৩১শে জুলাই থেকে ২রা আগস্ট তিনি চাঁদে হেঁটে বেড়ান। সে সময় তার বয়স ছিলো ৪১বছর ৪মাস ১৪দিন। তিনি সেই সময় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯১ সালের আগস্ট মাসের ৮ তারিখে তিনি মারা যান।
চাঁদের বুকে অষ্টম মানব James Irwin জন্মগ্রহণ করেণ ১৯৩২ সালের ৬ই জুন। Apollo 15 অভিযানে ১৯৭১ সালের ৩১শে জুলাই থেকে ২রা আগস্ট তিনি চাঁদে হেঁটে বেড়ান। সে সময় তার বয়স ছিলো ২৯বছর ১মাস ২৫দিন। তিনি সেই সময় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
নবম মানব যিনি চাঁদে হেঁটেছেন তিনি John W. Young। তিনি জন্মগ্রহণ করেন ২৪শে সেপ্টেম্বর ১৯৩০ সালে। Apollo 16 অভিযানে ১৯৭২ সালের ২১ থেকে ২৩শে এপ্রিলে তিনি চাঁদে হঁটেছেন। সে সময় তার বয়স ছিলো ৪১বছর ৬মাস ২৮দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
চাঁদের বুকে দশম মানব Charles Duke জন্মগ্রহণ করেণ ১৯৩৫ সালের ৩রা অক্টবর। Apollo 16 অভিযানে ১৯৭২ সালের ২১ থেকে ২৩শে এপ্রিলে তিনি চাঁদে হঁটেছেন। সে সময় তার বয়স ছিলো ৩৬বছর ৬মাস ১৮দিন। তিনি সেই সময় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
একাদশতম মানব যিনি চাঁদে হেঁটেছেন তার নাম Eugene Cernan; জন্মগ্রহণ করেন ১৪ই মার্চ ১৯৩৪ সালে। Apollo 17 অভিযানে ১৯৭২ সালের ১১ থেকে ১৪ই ডিসেম্বার তিনি চাঁদে হঁটেছেন। সে সময় তার বয়স ছিলো ৩৮বছর ৯মাস ৭দিন। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
এখন পর্যন্ত সর্বশেষ ব্যাক্তি যিনি চাঁদে হেঁটেছেন তার নাম Harrison Schmitt; জন্মগ্রহণ করেন ৩রা জুলাই ১৯৩৫ সালে। Apollo 17 অভিযানে ১৯৭২ সালের ১১ থেকে ১৪ই ডিসেম্বার তিনি চাঁদে হঁটেছেন। সে সময় তার বয়স ছিলো ৩৭বছর ৫মাস ৮দিন। তিনি সেই সময় নাসাতে কর্মরত ছিলেন।
এতক্ষনতো আমরা দেখলাম সৌভাগ্যবানদের তালিকা, কিন্তু শুধুমাত্র ভাগ্যের কারনে বা দায়িত্বের খাতিরে চরম সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন, মানে চাঁদের মাটিতে পা দিতে পারেন নি।
এবার দেখি তাদের তালিকাঃ
১। Frank Borman, উনি ছিলেন Apollo 8-এর এ্যাস্ট্রোনট ।
২। Jim Lovell, তিনি Apollo 8-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
৩। William Anders, তিনি Apollo 8-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
৪।Tom Stafford, উনি ছিলেন Apollo 10-এর এ্যাস্ট্রোনট ।
৫। Michael Collins, উনি ছিলেন Apollo 11-এর এ্যাস্ট্রোনট।
৬।Dick Gordon, তিনি Apollo 12-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
৭। Jack Swigert, তিনি Apollo 12-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
৮।Fred Haise, উনি ছিলেন Apollo 13-এর এ্যাস্ট্রোনট।
৯। Stuart Roosa, তিনি Apollo 14-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
১০। Al Worden, উনি ছিলেন Apollo 15-এর এ্যাস্ট্রোনট।
১১।Ken Mattingly, তিনি Apollo 16-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
১২।Ronald Evans, ছিলেন শেষ দুর্ভাগ্যবান। তিনি Apollo 17-এর এ্যাস্ট্রোনট ছিলেন।
এতক্ষন ধৈর্য ধরে পোস্টটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন ।
Posted on জানুয়ারি 17, 2012, in Uncategorized. Bookmark the permalink. ১ টি মন্তব্য.
















valo